বুলডোজার কাণ্ডে উত্তপ্ত পুরসভা

।। স্বর্ণালী মান্না ।।

বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল শ্যামপুকুর বিধানসভা এলাকার বাসিন্দা ও বিজেপি নেতা সুনীল সিংহের বাড়ির একাংশ । এই নিয়েই শনিবার পুরসভায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বিজেপি-র কাউন্সিলরদের সঙ্গে । যার জেরে অশান্তির পরিবেশের সৃষ্টি হয় পুরসভা চত্ত্বরে ।

এদিন বিজেপির অভিযোগ, ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বিজেপি নেতা সুনীল সিংহের বাড়ির একাংশে পরিকল্পিতভাবে বুলডোজার চালিয়েছে তৃণমূল । ভাঙচুর চালানো হয় কলকাতা পুরসভার পক্ষ থেকে । এক্ষেত্রে পুরসভার পাল্টা দাবি, ওই বিজেপি নেতার বাড়ির বেআইনি অংশে চালানো হয়েছিল বুলডোজার । এই ঘটনার জেরে শনিবার কার্যত উত্তপ্ত হয়ে থাকে পুরসভা চত্ত্বর ।

এদিন পুরসভার অধিবেশনে ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ এই বিষয়টি উল্লেখ করলে মালা রায় স্পষ্ট জানিয়ে দেন অধিবেশনে এই ধরণের আলোচনা করা যায় না । ফলে মানবিকতার দিক দিয়েই ব্যাপারটিকে দেখতে বলেন বিজেপি কাউন্সিলর । 

অধিবেশন পর্ব শেষ হলে পরে বিজেপির পক্ষ থেকে কাউন্সিলর ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করা হয় । সজল ঘোষের পাশাপাশি সেই বৈঠকে উপস্থিত ছিলেন মীনাদেবী পুরোহিত, ও অভিযোগকারী বিজেপি নেতা সুনীল সিংহ । এই বৈঠকেই ঢুকে পরেন তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা। তাঁর প্রশ্ন, কাউন্সিলর ক্লাবে শুধুমাত্র কাউন্সিলররাই সাংবাদিক বৈঠক করতে পারেন; বিজেপির জেলা সভাপতি নয় । পাল্টা সজল ঘোষের দাবি, তাঁরা প্রত্যেকেই করদাতা হওয়ার কারণে তাঁদের সাংবাদিক বৈঠক করার অধিকার রয়েছে ।

এরপর সেখানে বাপ্পাদিত্য দাশগুপ্ত, কাজরী বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল কাউন্সিলররা চলে আসেন, আর তখনই শুরু হয় হাতাহাতি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube