উদ্ধার হল নিখোঁজ তৃণমূল নেতার দেহ

নিখোঁজ তৃণমূল নেতার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদলের চাঁপিতে । বুধবার সকালে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার চাঁপি গ্রামে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে এক যুবকের ।

মৃত যুবকের নাম সেক আহমেদ । তাঁর বয়স হয়েছিল ৩৬ । তাঁর দেহটি গ্রামেরই একটি বাড়ির পেছনে পড়ে ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন । খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে আসে । মৃত যুবক স্থানীয় লক্ষ্যা ২ অঞ্চলে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য । তাঁর স্ত্রীও সদ্য বিদায়ী পঞ্চায়েতের সদস্যা ছিলেন । তবে ঠিক কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা নিয়েই রহস্য দানা বেঁধেছে ।

মহিষাদল থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটিকে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্তে নেমে মৃত যুবকের এক সঙ্গী সেখ রবিকুলকে আটক করে আনা হয়েছে । তবে ঠিক কোন কারণে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যাবে বলে পুলিশ জানিয়েছেন । মৃতের পরিবারে তাঁর বাবা, মা, স্ত্রী ও ৩ সন্তান বর্তমান । ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার ।  কিভাবে এমন ঘটনা তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছে গোটা পরিবার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube