মালদহঃ এক তৃতীয় বর্ষের কলেজ পড়ুয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিকা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহ জেলার বৈষ্ণবনগর থানার রামেশ্বরপুর এলাকায়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই কলেজ পড়ুয়ার নাম চিরঞ্জিত মন্ডলের বয়স হয়েছিল ২৪ বছর । তাঁর বাড়ি বৈষ্ণব নগর থানার মহেশ্বরপুর এলাকায়। চিরঞ্জিত মালদহ সাউথ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র । বিগত চার বছর ধরে চিরঞ্জিত সুজাপুর বাজারপাড়া এলাকার বাসিন্দা এক যুবতীক ভালোবাসে । সেই ভালোবাসার তাগিদে মঙ্গলবার চিরঞ্জিতকে ফোন করে রাত দশটা নাগাদ ডাকা হয় প্রেমিকার বাড়িতে। অভিযোগ ওঠে সেই সময় ওই কলেজ ছাত্র চিরঞ্জিতকে তার প্রেমিকা ও পরিবারের সদস্যরা বেধড়ক মারধর করে বাড়িতে থাকা কীটনাশক খাইয়ে দেয় ।
সেইখান থেকে চিরঞ্জিত কোনক্রমে পালিয়ে আসে । এরপর বন্ধুদেরকে ফোন করে বিষয়টি জানায়। বন্ধুরাই চিরঞ্জিতকে তড়িঘড়ি উদ্ধার করে রাতেই স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেইখান থেকে তাঁর অবস্থার অবনতি হলে মালদহের একটি বেসরকারি হাসপাতালে রাতেই তাকে ভর্তি করা হয়। চিরঞ্জিতের অবস্থার আরও অবনতি হলে ভোর রাতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসকেরা চিরঞ্জিতকে মৃত বলে ঘোষণা করেন ।
এই বিষয়ে মৃত কলেজ ছাত্রের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

