মদের ঠেকে কেটে নেওয়া হল এক যুবকের গোপনাঙ্গ

নৃশংস ভাবে এক যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে, রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। অভিযোগ পরিবারের।

মদের ঠেকে মদ খাইয়ে নেশাগ্রস্থ অবস্থায় এক যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠলো প্রতিবেশী চার জনের বিরুদ্ধে।গত ১৫ আগষ্ট রায়গঞ্জের তাহেরপুরের বাসিন্দা কার্তিক বর্মন বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে এক মহিলার বাড়িতে যান। যেখানে বসে তিনি প্রথমে এক গ্লাস (চোলাই) মদ খান। সেখানে আরও চারজন যুবক প্রবেশ করে, তারাও সেখানে মদ খান এবং কার্তিক বর্মনকে আরও মদ খাইয়ে দেন।নেশাগ্রস্থ অবস্থায় ওই যুবককে মারধর ও মুখ চাপা দিয়ে গোপনাঙ্গ কেটে দেয় বলে অভিযোগ।কার্তিক বর্মনে অভিযোগ,জয়ন্ত ঝা নামে এক যুবক তারপর দলবল নিয়ে তাঁর উপর আক্রমণ করে।

ক্ষত এতটাই বেশি থাকে যে আহত ওই যুববকে প্রথমে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয় তারপর তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।যদিও আর্থিক অবস্থার কারণে শিলিগুড়ি নিয়ে যেতে পারেনি। বাড়িতেই শয্যাশায়ী অবস্থায় রয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ।জয়ন্ত ঝা নামে যে যুবক অভিযুক্ত ,সে এলাকায় বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। কী করানে এই কান্ড । তা নিয়ে সন্দিহান পরিবারের লোকেরা। অন্যদিকে প্রতিবেশীদের অভিযোগ, তবে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে।দাবী এই নক্কারজনক ঘটনার সাথে যারা যুক্তদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক ও কঠোর শাস্তি হোক।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube