অবহেলিত অবস্থায় রয়েছে স্কুল, বিক্ষোভ অভিভাবকদের

উত্তর ২৪ পরগনা  ব্যারাকপুর রাষ্ট্রীয় বিদ্যালয়ের সামনে  বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়াদের অভিভাবকরা । ব্যারাকপুর রাষ্ট্রীয় বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ৫১৪ জন ছাত্র থাকা সত্ত্বেও তুলনামূলক অনেকটাই কম ১২ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন, যে কারণে অনেক সময়ই পঠন পাঠন বন্ধ থাকছে ।  এছাড়াও অবহেলিত অবস্থায় রয়েছে স্কুলটি । তাই বুধবার স্কুল ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা ।

জানা যাচ্ছে, ক্লাসরুমের ভিতর বিপদজনকভাবে ভেঙে রয়েছে ইলেকট্রিক বোর্ড;  স্কুলের হেরিটেজ ভবন রয়েছে বিপদজনক অবস্থায় ।  সেখানে ছাত্রদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও খেলতে খেলতে অনেক সময় ছাত্ররা সেই অংশ চলে যাচ্ছে যার ফলে যে কোন দিন ঘটতে পারে  দুর্ঘটনা ।  এমনকি খেলার মাঠ  দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়ায় বেড়েছে জঙ্গল ।  ক্লাসরুমে ঢুকে পড়ছে সাপ । এই সমস্ত অভিযোগ তুলে বুধবার স্কুল ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা । স্কুল কর্তৃপক্ষ গেট বন্ধ করে দেয়া হলে গেট খোলার জন্য অভিভাবকেরা গেটে ধাক্কা দিতে শুরু করেন ।  সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিভাবকরা জানান তারা বারংবার অভিযোগ করলেও কোন কর্ণপাত করা হয়নি স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ।

অপরদিকে ব্যারাকপুর রাষ্ট্রীয় বিদ্যালয় এর শিক্ষক মলয় সমাদ্দার জানান সমস্যা বেশ কিছু রয়েছে এবং কর্তৃপক্ষকে সেই বিষয়ে জানানো হয়েছে ।  ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সাউ  বলেন স্কুলে অনেক সমস্যা রয়েছে  কিন্তু কর্তৃপক্ষ তাদের কিছুই জানায় না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube