বড়সড় সাফল্য হাওড়ার সিটি পুলিশের। মঙ্গলবার সকালে টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও ১৩০ রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে ব্যাঁটরা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম সুরজ রায় ওরফে রাজা , বয়স ২৪ বছর। বাড়ি মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকায়। গত ১৯ শে জুন বেনারস রোডে একটি ডাকাতির ঘটনায় ৫ জন অভিযুক্তের মধ্যে পার্থ দাস ওরফে রনি নামে এক যুবককে গতকাল গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সেই ডাকাতির ঘটনায় ব্যবহার করার জন্য সুরজের থেকে আগ্নেয়াস্ত্র নিয়েছিল তারা এবং লুঠের টাকা দিয়ে আরও অস্ত্র কেনা হয়েছে।
মঙ্গলবার সকালে সুরজ রনিকে হস্তান্তর করবে টিকিয়াপাড়া সংলগ্ন অঞ্চলে। সেই তথ্য পেয়ে ব্যাঁটরা থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারীকরা ভোর বেলা থেকেই নজর রেখেছিলেন গোটা এলাকায় । অবশেষে বেলা আটটা নাগাদ সুরজ সেখানে আসলে পুলিশ তাকে হাতেনাতে ধরে এবং গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার কাছ থেকে পুলিশ ২ টি ৭এমএম পিস্তল সহ মোট তিনটি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ও একশ ১৩০ রাউন্ড গুলি উদ্ধার করে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে পাঠানো হয় হাওড়া আদালতে। এর পেছনে বড় ধরনের আন্তরাজ্য অস্ত্র পাচারচক্র থাকতে পারে বলে ধারণা পুলিশের। তাই তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছেন আদালতে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

