নাবালিকা মৃত্যুতে পুলিশের জালে অভিযুক্ত

নাবালিকা স্কুল পড়ুয়ার রক্তাক্ত নিথর দেহ উদ্ধারের ঘটনার ছয় ঘন্টার মধ্যেই পুলিশের জালে মূল অভিযুক্ত। ধৃত শিলিগুড়ি মহকুমার লেলিন কলোনীর বাসিন্দা মহম্মদ আব্বাস। গতকাল রাতেই বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতকে রিমান্ডে নেওয়া হবে। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানিয়েছে, ওই স্কুল পড়ুয়াকে যৌন নির্যাতনের চেষ্টা করা হয়েছিল, বাঁধা পেতেই ইট দিয়ে মাথায় আঘাত করে মারা হয়। গ্রেফতারির পর ধৃত সেকথা জেরায় স্বীকার করে।

সোমবার সন্ধ্যা নাগাদ মাটিগাড়া থানার অন্তর্গত মোটাজোত এলাকায় একটি পরিত্যক্ত জমি থেকে এক নাবালিকা স্কুল পড়ুয়ার নিথর দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় তদন্তে নেমে স্থানীয়দের বয়ান সহ সিসি ক্যামেরার ফুটেজে ভর করে অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ। শেষ অবধি ৬ ঘন্টার মধ্যেই পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতদেহের পাশ থেকেই ইটের টুকরো উদ্ধার করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ডিসিপি অভিষেক গুপ্তা জানান, মৃতা ওই ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টা করা হয়েছিল। পরে ইট দিয়ে আঘাত করে তাকে প্রাণে মারা হয়। সেই ঘটনার তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ সহ বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে রাত একটা নাগাদ বাড়ি থেকেই মহম্মদ আব্বাসকে গ্রেফতার করা হয়৷ তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন জানানো হবে আদালতে।

প্রাথমিকভাবে জানতে পেরেছে গতকাল স্কুল ছুটির পর ওই পড়ুয়া হাটা পথেই মোটাজোত পৌঁছেছিল। অন্যদিকে ধৃত সাইকেলে ছিল। তবে দু’জনের মধ্যে কি সম্পর্ক ছিল এবং কতদিনের পরিচয় ছিল তা জানতে তৎপর পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube