র‍্যাগিং-এর অভিযোগে বিশ্বভারতী বহিষ্কার থেকে তিন ছাত্র

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় যখন উত্তাল রাজ্য থেকে দেশ, সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী থেকে বহিষ্কৃত হলেন তিনজন ছাত্র। তাদের বিরুদ্ধে র‍্যাগিং-এর অভিযোগ এনেছেন ওই হস্টেলেই থাকা অন্যান্য ছাত্র এবং তাদের অভিভাবকরা।

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার রাতে হঠাৎ ওই হস্টেলে যান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং তিনজনের মধ্যে দুজন হোস্টেলে থাকাই তাদের ব্যাগ পত্র নিয়ে উপস্থিত হতে বলেন। তারপরই তাদের বহিষ্কার করা হয়।

যে তিন ছাত্রের বিরুদ্ধে এমন রেগিংয়ের অভিযোগ আনা হয়েছে তারা হলেন শুভ সরকার, অঙ্কিত কুমার এবং মনিশ কুমার। তারা বিশ্বভারতীর নিচু বাংলো হস্টেলে থাকতেন। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তিন ছাত্রের।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube