চিকিৎসায় গাফিলতিতে নবম শ্রেণীর এক পড়ুয়ার অকাল মৃত্যুতে সোমবার রাতে উত্তেজনা ছড়াল অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে। ঘটনায় ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে হাসপাতাল সুপার এর কাছে লিখিত অভিযোগ দায়ের পরিবারের। মঙ্গলবার জরুরী মিটিং করে এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হবে বলে জানান হাসপাতাল সুপার।
বছর ১৫-র মৃত কিশোরের নাম জিৎ বিশ্বাস । বাড়ি অশোকনগরের সেনডাঙ্গা আনন্দপাড়া এলাকায়। জিতের পরিবার জানিয়েছে সোমবার সকাল নটা নাগাদ পেটে যন্ত্রণা শুরু হওয়ায় জিতকে পরিবারের তরফে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা শুধু জল খেতে বলে আর স্যালাইন দেয় ।বাকি কোনো পরীক্ষা করানো হয়নি ।
যন্ত্রণায় কাতর ছেলেকে দেখার জন্য নার্সদের অনুরোধ করে তার মা বাবা অভিযোগ দীর্ঘ সময় মোবাইলে ব্যস্ত ছিল নার্স। এমনকি ন্যূনতম কোন চিকিৎসক বা নার্স এসেও দেখেননি। ফলত সোমবার রাতে মৃত্যু হয় জিতের। এরপর হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে এদিন হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়ে পরিজনেরা। হাসপাতালের সামনে চলে বিক্ষোভ। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে অশোকনগর থানার পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

