বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার মা এবং মেয়ের মৃতদেহ

ফ্লাট থেকে দু’জনের দেহ উদ্ধার করাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় টিকিয়াপাড়া এলাকার বশিরউদ্দিন মুন্সী লেনে । পুলিশ সূত্রে খবর সোমবার দুপুরে তিনতলার ফ্লাট থেকে উদ্ধার হয় ৫৫ বছর বয়সী মা আয়েশা খাতুন এবং ৩৫ বছর বয়সী মেয়ে শারজাহা খাতুনের দেহ । আর এই নিয়ে  রহস্য দানা বেধেছে  ।

মায়ের নিথর দেহ পড়েছিল বিছানায় এবং মেয়ের দেহ পড়েছিল ঘরের মেঝেতে ।   সোমবার  দুপুরে আয়েশার এক মেয়ে ফ্ল্যাটে এলে তিনি লক্ষ্য করেন দু’জনেই মৃত অবস্থায় পড়ে রয়েছেন ।  সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আছে প্রতিবেশীরা ।  তারা খবর দেয় হাওড়া থানায় ।  পুলিশ এসে তদন্ত শুরু করে গোটা ঘটনার ।

প্রতিবেশীরা জানিয়েছেন আয়েশা খাতুন নামে ওই মহিলার স্বামী রেলের অস্থায়ী কর্মী ।  তিনি কিছুদিন আগে তাকে তালাক দেন ।  এরপর থেকে ওই মহিলা একাই থাকতেন ।  তিন দিন আগে মহিলার চার মেয়ের মধ্যে এক মেয়ে শারজাহা খাতুন আসেন ।  তিনি মায়ের সঙ্গেই থাকছিলেন । রবিবার  রাতে ওই মহিলাকে শেষবার বাজার করে বাড়ি ফিরতে দেখেন প্রতিবেশীরা ।  তারপর আর তার কোন সাড়াশব্দ পাওয়া যায়নি । আজ অন্য এক মেয়ে মায়ের খোঁজ করতে ফ্ল্যাটে এসে দেখেন দু’জনের মৃত্যু হয়েছে ।  

প্রতিবেশীর আরও জানিয়েছেন বছর দুয়েক আগে ওই মহিলার ছেলে এবং ছেলে বউ একই ফ্ল্যাটে মারা যান ।  তবে আজকের ঘটনায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ফ্লাটে ইঁদুরের উৎপাত ছিল ।  তাই ওই মহিলা বিহারের তার দেশের বাড়ি থেকে ইঁদুর এবং পোকামাকড় মারার ওষুধ এনেছিলেন । সেই ওষুধ খাবারের চারপাশে ছড়ানোর ফলে কোনভাবে বিষক্রিয়া হয় ।  প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই বিষক্রিয়া থেকে মৃত্যু হয় মা এবং মেয়ের ।  পুলিশ আরো জানিয়েছে মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহগুলি পোস্টমর্টেমের পাশাপাশি ভিসেরা পরীক্ষা করা হবে ।  পুলিশ মৃতার পরিবারের লোকজনদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube