ফের নেশা মুক্তি কেন্দ্রে মৃত্যু রোগীর

মালদহঃ রবিবার নেশা মুক্তি কেন্দ্রে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল নেশা মুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার মিল্কি এলাকায় । ইতিমধ্যে মৃতের পরিবারের পক্ষ থেকে ওই নেশা মুক্তি কেন্দ্রের নামে থানায় একটি খুনের অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনাটির তদন্তে নেমেছে ইংরেজবাজারয় থানার পুলিশ ।

জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম মহঃ ফিরোজ আকতার । তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর । গত শনিবার রাত সাড়ে দশটা নাগাদ মিল্কির একটি নেশা মুক্তি কেন্দ্রে ওই যুবককে ভর্তি করা হয় । এরপর রবিবার রাত এগারোটা নাগাদ পরিবারের লোকেরা খবর পায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে তাদের ছেলের ।

মৃত যুবকের পরিবারের অভিযোগ, পিটিয়ে খুন করা হয়েছে তাদের পরিবারের ছেলেকে । এই ঘটনায় সোমবার সকালে ইংরেজ বাজার থানায় হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি খুনের অভিযোগ দায়ের করা হয় । যদিও এই বিষয়ে হোম কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি । ঘটনার পর থেকে মিল্কির ওই নেশা মুক্তি কেন্দ্রে তালা মারা রয়েছে । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube