এবার একাদশ দ্বাদশ শ্রেণীতে দেদার শিক্ষক নিয়োগের দুর্নীতি এল প্রকাশ্যে । শুধু ওএমআর কারচুপি নয় ফর্ম ফিলাপ করে পরীক্ষা না দিয়েই পাঁচ বছর ধরে চাকরি করছে সেই অভিযোগ সামনে উঠে এলো এসএসসির তালিকা প্রকাশের মধ্যে দিয়ে ।
নম্বর কারচুপির তালিকা প্রকাশ করল খোদ স্কুল সার্ভিস কমিশন । সুপ্রিম কোর্টের নির্দেশে ৯০৭ জনের তালিকা প্রকাশ করল এসএসসি । কেউ সাদা খাতা জমা দিয়েছে কেউ আবার ফর্ম ফিলাপ করে পরীক্ষায় বসেনি তারও চাকরি হয়েছে । ৯০৭ জনের মধ্যে ৭০০ বেশি চাকরিপ্রার্থী নিয়োগপত্র পেয়েছে ।
একাধিক চাকরিপ্রার্থী রয়েছেন যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে নিয়ম মেনে তবে তাদের নাম দেখা যাচ্ছে না স্কুল সার্ভিস কমিশনের মেরিট লিস্ট বা ওয়েটিং লিস্টে । এই তালিকায় নাম উঠে এসেছে তৃণমূলের প্রাক্তন জেলাধি সভাপতি কবিতা বর্মনের ।
৫৭৫৭ জনকে চাকরি দেয়া হয়েছিল এসএসসির তরফ থেকে তার মধ্যে ৯৬৪৭ মেধা তালিকায় গরমিল থাকায় তা প্রকাশ করল এসএসসি । ‘ম্যানুপুলেশন’ করা হয়েছে অনেকের নম্বরে, এমনই অভিযোগ উঠছে । ১ থেকে ৫০ নম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে । এই তালিকা থেকে পরিষ্কার হয়েছে, দেদার দুর্নীতি, জালিয়াতি হয়েছে এবং এর ফলেই যারা অযোগ্য তারা চাকরি করছেন আর যারা যোগ্য তারা ৮৬৫ দিন ধরে রাস্তায় বসে আন্দোলন করছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

