বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন

সোমবার ভয়াবহ আগুন লাগে এক বিস্কুট কারখানায় । অবশেষে প্রায় সাড়ে চার ঘণ্টা পর সাতটি দমকলের ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে খড়গপুর এর বিস্কুট কারখানায় । প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন । পরে আরও দু’টি ইঞ্জিন যায় । কিন্তু তাতেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না ।

শেষ পর্যন্ত কলাইকুন্ডা বায়ুসেনার ঘাটি থেকে শক্তিশালী একটি দমকলের ইঞ্জিন আনা হয় । তারপরে প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ।

স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, সোমবার সকাল ৯ টা নাগাদ যখন বিস্কুট তৈরির কাজ চলছিল, ঠিক সেই সময় আগুনের ফুলকি ছিটকিয়ে এসে প্রথমে আগুন লাগে তিন তলার একটি ঘরে । সেই ঘরে মজুদ ছিল একাধিক বিস্কুট এর র‍্যাপার, প্লাস্টিক, পুরনো বস্তা, একাধিক দাহ্যপদার্থ । সেখান থেকেই আগুন গোটা ফ্যাক্টরিতে ছড়িয়ে যায় বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে । আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আনা যাবে তা নিয়ে সন্ধিহান দমকলের আধিকারিকরা । প্রাথমিকভাবে জানা যায়, বিস্কুট কারখানার চিমনি থেকে বর্জ্য প্লাস্টিকে আগুনের ফুলকি ছুটে এসে আগুন লাগে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube