ডাক্তারি পড়ুয়ার বাইকের ধাক্কায় মৃত এক পথচারী

রায়গঞ্জ মেডিক্যাল কলেজের এক ছাত্রের বাইকের ধাক্কায় গুরুতর জখম হন এক পথচারী মহিলা । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায় । শনিবার রাতে এই ঘটনাটি ঘটে ।

ওই পথচারী মহিলাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে । অভিযুক্ত মেডিক্যালের ছাত্রটি মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিল বলে অভিযোগ আনা হয়েছে ।

পাশাপাশি জানা যাচ্ছে, এই দুর্ঘটনার পর ছেলেটি গোলমাল বাধানোর চেষ্টা করে । এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ । এরপরই মধ্যরাতে ওই পড়ুয়াকে আটক করে রায়গঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ ।

পুলিশ সুত্রে খবর, ওই অভিযুক্ত ছাত্রের নাম অনীক খাড়া ৷ রায়গঞ্জ মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র সে । আহত পথচারী মহিলার বাড়ি রায়গঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে । স্থানীয়দের দাবি বাইকের ধাক্কায় ওই মহিলার মৃত্যু হয়েছে ।

এদিন এবিষয়ে স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ রায় বলেন, একজন পড়ুয়া ডাক্তারি পড়তে এসে বেপরোয়া ভাবে বাইক চালাতে গিয়ে যেভাবে একজন মহিলা ধাক্কা মারল তাতে ওই পড়ুয়ার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube