।।স্বর্ণালী মান্না ।।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্য মৃত্যুকে ঘিরে যখন একদিকে তোলপাড় হচ্ছে রাজ্য; ঠিক তখনই আবার প্রকাশ্যে এল পড়ুয়া মৃত্যুর ঘটনা । অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রহস্যজনকভাবে মৃত্যু হল বাংলার এক ছাত্রীর । এই ঘটনায় ইতিমধ্যেই খুনের অভিযোগ তুলে সরব হয়েছেন নিহত ছাত্রীর পরিবার ।
পরিবার সুত্রে জানা যাচ্ছে, ডাক্তারি পড়ার আশায় নিটের প্রস্তুতি নিতে বিশাখাপত্তনমের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন ওই ছাত্রী । মৃত ছাত্রীর পরিবারের দাবি গত ১৪ জুলাই রাতে হোস্টেলের সুপার ছাত্রীর বাবাকে ফোন করে জানান তাঁদের মেয়ে ৪ তোলা থেকে পড়ে যান । যদিও হোস্টেলের ওয়ার্ডেন জানা তাঁদের মেয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছে । এই খবর শুনে পরের দিনই তাঁরা বিশাখাপত্তনমের উদ্দেশে রওনা হন । তাঁদের দাবি সেখানে তাঁরা তাঁদের মেয়েকে বিনা চিকিৎসায় পড়ে থাকতে দেখেন; যার জেরে তাঁরা সেই ছাত্রীকে অন্যত্র সরিয়ে নিয়ে যান ।
তাঁরা আরও জানান, এই দুর্ঘটনাকে হস্টেল কর্তৃপক্ষ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে । পরবর্তীকালে ১৬ জুলাই মৃত্যু হয় ওই ছাত্রীর ।
এই প্রসঙ্গে নিহত ছাত্রীর পরিবারের প্রশ্ন, তাঁদের মেয়ের দেহ উদ্ধার হয় হস্টেল থেকে ৮ ফুট দুরত্বে; তাহলে কী করে এই ঘটনাকে আত্মহত্যার বলে আখ্যা দেওয়া হতে পারে? ঘটনা প্রসঙ্গে উঠে আসছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য । জানা যাচ্ছে বেশ কয়েকদিন আগে, হোস্টেলের ঘরে মদের বোতল পাওয়াকে কেন্দ্র করে হস্টেল কর্তৃপক্ষকে অভিযোগ জানায় সে । তাহলে কি সেই কারণেই খুন হতে হল তাঁকে?
একই সঙ্গে হস্টেল কর্তৃপক্ষ ও পুলিশের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ আনছেন মৃত ছাত্রীর পরিবার । তাঁদের অভিযোগ হস্টেল কর্তৃপক্ষ ও পুলিশ এই মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে মেনে নেওয়ার জন্য চাপ দেন । এমনকি নিতে চাওয়া হয়নি এফআইআরও ।
এখন পরিবার দ্বারস্থ হয়েছে কর্নাটক হাই কোর্টের । আদালতের নির্দেশে শুরু হয়েছে তদন্ত । তবে তদন্ত শুরু হলেও তথ্য প্রমান লোপাটের আশঙ্কাও করছে মৃতার পরিবার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

