জীবণ বাঁচান যিনি আজ তারই হাতে খুন হতে হল এক স্ত্রীকে । নিজের স্ত্রীকে খুন করলেন এক চিকিৎসক । উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মণ্ডবঘটা গ্রামের বাসিন্দা বছর ২৮ এর অরিন্দম বালা । তিনি পেশায় ডাক্তার ।
বছর দুয়েক আগে নীলগঞ্জের বছর ২৫ এর রত্নতমা দে-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি । অরিন্দম কলকাতার পিজি হাসপাতালে এম ডি করছেন । বিয়ের পর থেকেই তাদের সাংসারিক বনিবনা ছিল না বলেই খবর । প্রায়ই দু’জনের মধ্যে ঝামেলা হত । দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে থাকতেন না রত্নতমা । শনিবার রাতে অরিন্দম বালা তার স্ত্রী রত্নতমাকে নিয়ে বাড়িতে আসেন । অরিন্দমের ভাই ও বাবাকে খেতে বলে তারা দোতলায় চলে যান ।
পরবর্তীতে আজ অর্থাৎ রবিবার সকালে অরিন্দম দোতলা থেকে নেমে বাবা এবং ভাইয়ের কাছে জানায় সে তার স্ত্রীকে মেরে ফেলেছে । পরবর্তীতে বাগদা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অরিন্দম । ঘটনাস্থলে আসে বাগদা থানার ওসি এবং পুলিশ । মৃতদেহ উদ্ধার করে খুনের মামলা রুজু করে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ ।
খাটের উপরে এখনও রক্তের দাগ । পুলিশের প্রাথমিক অনুমান অরিন্দম তাঁর স্ত্রী রক্ততমাকে কুপিয়ে খুন করেছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

