মুর্শিদাবাদঃ রবিবার মুর্শিদাবাদ জেলাতে ফের উদ্ধার তাজা বোমা । রঘুনাথগঞ্জের বোমা বিস্ফোরণের চব্বিশ ঘণ্টার মধ্যে আবারও তাজা বোমা উদ্ধার । এবার বোমা উদ্ধার হল সামশেরগঞ্জে ।
ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ । ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বলবলপাড়া ইট ভাটা সংলগ্ন ফাঁকা মাঠে । ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
সোমবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় কার্যত হইচই সৃষ্টি হয় । বোমা উদ্ধারের জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ । কে বা কারা ব্যাগ ভর্তি তাজা বোমা মাঠের মধ্যে রেখেছে তা খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে বলবলপাড়া এলাকার একটি ইট ভাটা সংলগ্ন ফাঁকা মাঠে হানা দেয় সামসেরগঞ্জ থানার পুলিশ । তারপর সেখানে থাকা একটি সেগুন গাছের পাশে ব্যাগের ভেতরে তাজা বোমা গুলো দেখতে পায় পুলিশ । বোমা উদ্ধারের পর এলাকাটি ঘিরে রেখে পুলিশ পিকেট বসানো হয় । খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। কি উদ্দেশে এবং কে বা কারা সেখানে বোমা গুলি রেখেছে সেই বিষয়টি তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

