।। স্বর্ণালী মান্না ।।
পদত্যাগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ সায়েন্স সুবিনয় চক্রবর্তী । রবিবার ইমেল মারফত নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অমিতাভ দত্তকে ।
জানা যাচ্ছে, গণিত বিভাগের অধ্যাপক সুবিনয় চক্রবর্তী যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর তদন্ত কমিটিতেও । তাঁর নেতৃত্বেই চলছিল এই তদন্ত কমিটি । আর এই তদন্ত কমিটি থেকেও সরে দাঁড়ালেন সুবিনয় চক্রবর্তী । সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তদন্ত কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন । যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রবীণ অধ্যাপকদের মধ্যে একজন এই সুবিনয় বাবু । যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, তারই ডিপার্টমেন্টের তার থেকে জুনিয়র বুদ্ধদেব সাউকে আচার্য তথা রাজ্যপাল নিয়ম বহির্ভূতভাবে অন্তর্বর্তীকালীন উপাচার্য করায় উষ্মা প্রকাশ করেই তদন্ত কমিটির হেড পদ থেকে সরে দাঁড়ালেন তিনি ।
বেশ কয়েকদিন ধরেই উপাচার্যহীন হয়ে রয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় । পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে সময় ছাত্র মৃত্যুর ঘটনাটি ঘটে সেই সময় ছিলেন না রেজিস্ট্রার বা সহ উপাচার্য । সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সামলাতেন এই ডিন অফ সায়েন্স সুবিনয় চক্রবর্তী । আজ সেই ডিন অফ সায়েন্স সরে দাঁড়ালেন নিজের পদ থেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

