বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বৈঠক করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এই বৈঠকে যোগ দেওয়ার জন্য বিভিন্ন উপাচার্যরা মঙ্গলবারই উপস্থিত হন সেখানে । মোট ১৩ জন উপাচার্য বুধবারের এই বৈঠকে উপস্থিত হয়েছেন । আর সেখানেই রাজ্যপালকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগানের পাশাপাশি কালো পতাকা দেখাল তৃণমূল ছাত্র পরিষদ ।
রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কোনও রকম আলোচনা ছাড়াই রাজ্যপাল যাদের উপাচার্য পদে নিযুক্ত করেছিলেন তাদেরকে নিয়েই বুধবারের এই বৈঠক । দু’দিন আগেই রাজ্যপাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে আসলে রাজ্যপালকে কালোপতাকা দেখানো হয় । এদিনও রাজ্যপালের কনভয় বিশ্ববিদ্যালয়ে পৌঁছতেই তার কনভয় ঘিরে ছাত্র সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করে । পরবর্তীতে বিশ্ব বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বিশ্ব বিদ্যালয় চত্বরে । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মোতায়ন করা হয় বিশাল পুলিশবাহিনী ।
তবে এদিন বিক্ষোভ দেখানোর পাশাপাশি কালো পতাকা নিয়ে, মাইক বাজিয়ে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা । তাদের দাবি মুখ্যমন্ত্রীকে আচার্য পদে নিয়োগ করতে হবে । উপাচার্যের সঙ্গে রাজ্যপালের বৈঠকের জেরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে । তা সত্ত্বেও তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায় । এদের অধিকাংশই কালো টি শার্ট বা জামা পড়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ প্রদর্শন করে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

