কোচবিহার: ফের রাজনৈতিক হিংসায় উত্তপ্ত দিনহাটা । শনিবার দিনহাটা ২ নং ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুটি এলাকায় বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।
বিজেপি কর্মীকে মারধর এবং ছুরি মারার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ আনা হয় শনিবার রাতে বিজেপি নেতা প্রমোদ বর্মনের বাড়িতে কয়েকজন বিজেপি কর্মী আড্ডা দিচ্ছিলেন । সেই সময়ই হঠাৎ করে তৃণমূলের দুষ্কৃতিরা অতর্কিতে এসে তাঁদের উপর হামলা চালায় ।
চৌধুরীহাট অঞ্চল কনভেনার সুব্রত দে সরকারকে বেধড়ক মারধর করে এবং বিজেপি কর্মী আব্দুল মিয়াকে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ তোলা হয়েছে । তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । তৃণমূলের দাবি নিজেদের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

