মালদহঃ বৈষ্ণবনগর থানার কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের জয়েনপুর এলাকায় উদ্ধার হল এক ব্যাগ ভর্তি বোমা । এই বোমা উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । শনিবার সকালে ঘটে এই ঘটনা ।
স্থানীয় বাসিন্দারা জয়েনপুরের মাস্টারপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন। তারা বৈষ্ণবনগর থানায় বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে এসে নিশ্চিত হয় যে ওই ব্যাগটির মধ্যে বোমা রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা ব্যাগটির মধ্যে প্রায় দশটি বোমা রয়েছে।
এদিকে বোমার খবর সিআইডির বোম স্কোয়াড টিমকে জানানো হয়েছে। তারা আসলে বোমা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হবে।ইতিমধ্যে বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

