যাদবপুরের ঘটনায় গ্রেফতার পূর্ব বর্ধমানের ছাত্র

।। স্বর্ণালী মান্না ।।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল জয়দীপ ঘোষ নামে এক প্রাক্তন ছাত্রকে । শনিবার জয়দীপ ঘোষকে গ্রেফতার করে পুলিশ । এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১৩ জন । পুলিশকে যাদবপুরের মেইন হস্টেলে ঢুকতে বাধা দেওয়ায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়; যার জেরে গ্রেফতার করা হয় জয়দীপকে ।

এদিন জানা যাচ্ছে, পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার কান্দরা স্টেশন রোডের কাছে জয়দীপদের বাড়ি । পেশায় মিষ্টির ব্যবসায়ী জয়দীপের বাবা বংশীলাল ঘোষ জানান, তাঁর ছেলে বাড়িতেই ছিল । যাদবপুর থানা থেকে নোটিশ করে জয়দীপ ঘোষকে ডেকে পাঠানো হয় । ১৯ অগস্ট যাদবপুর থানায় জয়দীপ গিয়েছিল এবং পুলিশ সেখানেই তাঁকে গ্রেফতার করেছে বলে জানতে পেরেছেন ধৃত পড়ুয়ার বাবা ।  

ধৃত ছাত্রের বিরুদ্ধে অভিযোগ উঠছে, ঘটনার দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ আসলে পরে তাদেরকে হস্টেল ও ক্যাম্পাসে ঢুকতে বাধা দিয়েছিলেন এই জয়দীপ ঘোষ । ইতিমধ্যেই যাদবপুর কাণ্ডে জয়দীপ ঘোষের গ্রেফতারির খবর পেয়ে গোটা পরিবার ভেঙে পড়েছে । বংশীলাল ঘোষ বলেন, আমার ছেলে কোনওমতেই পুলিশকে বাধা দেয়নি; সিসি ক্যামেরা ছবি দেখলে বোঝা যাবে সেখানে জয়দীপ ছিল কি না ।

সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে ২০২১ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পাসআউট এই প্রাক্তনী ঘটনার দিন পুলিশের কাজে বাধা সৃষ্টি করে । যার জেরে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয় তাঁর বিরুদ্ধে । আজ রবিবার ধৃত জয়দীপকে আলিপুর আদালতে পেশ করা হলে, পুলিশি হেফাজতের আবেদন করবেন তদন্তকারী আধিকারিকরা । পাশাপাশি জানা যাচ্ছে অনেক ক্ষেত্রে ধৃতদের বয়ানে মিলছে একাধিক অসঙ্গতি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube