নরেন্দ্রপুর: মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুনের অভিযোগ উঠল । রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির দেহ । ঘটনাস্থলের পাশ থেকে উদ্ধার রক্তমাখা হাতুড়িও ।
খুনের ঘটনায় ব্যবহৃত হাতুড়িটি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে পুলিশ । মাথায় হাতুড়ি জাতীয় জিনিস দিয়ে মারার আঘাতের চিহ্ন আছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ । দেহ উদ্ধার করে রবিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।
নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েতের হরপুরের বাসিন্দা সুফল নস্কর । জানা যাচ্ছে, শনিবার দুপুরে তিনি জমিতে সার দেওয়ার কাজ করছিলেন । এলাকার অনেক বাসিন্দাই তাকে জমিতে সার দিতে দেখেন । তারপরেই তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ । দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ।
পরিবারের সদস্যদের দাবি সম্প্রতি জায়গা জমি সংক্রান্ত ঝামেলা চলছিল । বিষয়টি পঞ্চায়েতে বসে মিটমাট করারও চেষ্টা করা হয় । তারমধ্যেই এই খুনের ঘটনা । প্রতিবেশী যাদের সাথে জমিজমা সংক্রান্ত ঝামেলা চলছিল তারাই এই খুনের ঘটনার সাথে যুক্ত বলে দাবি করেছেন মৃতের পরিবার । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
তবে নরেন্দ্রপুর খেয়াদা এলাকায় এই খুনের ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম বিপদ নস্কর। পুলিশী জেরায় খুনের কথা স্বীকার করেছে সে। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাকে খুন করা হয় বলে জানিয়েছজে অভিযুক্ত । তবে জমি জায়গা বিবাদ নিয়েই এই খুন বলেও এদিন স্বীকার করেছে অভিযুক্ত।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

