।। স্বর্ণালী মান্না ।।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের ঘটনায় যখন তোলপাড় হচ্ছে গোটা রাজ্য, তখন আরও এক র্যাগিংয়ের ঘটনা উঠে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ।যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের এক পড়ুয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে নিয়ে আসে র্যাগিং তত্ব । এই র্যাগিং তত্বের জেরে খোঁজ মেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরেক পড়ুয়ার আনা র্যাগিংয়ের অভিযোগের ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তনী পড়ুয়া, বিশ্বজিৎ হাজরা জানাচ্ছেন র্যাগিংয়ের অভিযোগ নিয়ে পুলিশ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন তিনি । এমনকি অভিযোগ জানিয়েছিলেন রাজ্য মানবাধিকার কমিশনেও । পাশাপাশি আলিপুর আদালতে দিয়েছিলেন গোপন জবানবন্দিও । তবে এত কিছু করেও সমস্যার সমাধান হয়নি বলেই জানিয়েছেন তিনি ।
অভিযোগকারী ওই ছাত্র ২০১৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ ক্যাম্পাসে প্রজুক্তি বিভাগে ভর্তি হন । তাঁর অভিযোগ এই ‘ইন্ট্রো’-র নাম করে তাঁর সিনিয়ররা তাঁকে দিয়ে শুধুমাত্র মদ আনাতেনই না, এমনকি মদের গ্লাসও ধোয়াতেন তাঁকে দিয়ে । পাশাপাশি মদ খেতে বাধ্যও করা হত তাঁকে । দিন দিন বাড়তে থাকে অত্যাচারের মাত্রা । তিনি জানিয়েছেন কয়েকবার তাঁকে হোস্টেলের ঘরের মধ্যেই তালা বন্ধ করে দেওয়া হত । ঘরের ভিতর ছোঁড়া হত বোমা । মেসের খাবার বন্ধ করে দেওয়ার ফলে তিন মাস নিজেই রান্না করে খেতেন তিনি । প্রায়ই তাঁর সাথে মানসিক নির্যাতনের পাশাপাশি চলত যৌন হেনস্থা ।
র্যাগিংয়ের এই ঘটনা নিয়ে সরব হয়েছে এসএফআই । এই বিষয়ে উপাচার্যকে চিঠিও দেওয়া হয় এসএফআই-এর পক্ষ থেকে । এই ঘটনায় অভিযোগের আঙুল উঠছে টিএমসিপি-র দিকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

