বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির

মাঠে কাজ করে বাড়ি ফেরার সময়, বজ্রপাতে মৃত এক ব্যক্তি । এই ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর থানার অন্তর্গত মুন্সিরহাট নবাসন এলাকায় ।

বৃহস্পতিবার মাঠে কাজ করতে গিয়েছিলেন লক্ষ্মী (শ্রীকান্ত) মুন্ডা । স্থানীয় সুত্রে জানা যাচ্ছে তিনি বাড়ির পাশে একটি মাঠে চাষের কাজে গিয়েছিলেন । তাঁর সাথে তার স্ত্রী সহ আরও কয়েকজন ছিলেন । কাজ সেরে দুপুর সাড়ে বারোটা নাগাদ বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর জখম হন ওই দম্পতি ।

ঘটনার পর স্থানীয় মানুষজন উদ্ধার করে তাঁদের চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসক শ্রীকান্ত মুন্ডাকে মৃত বলো ঘোষণা করেন । তবে তার স্ত্রী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube