তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ১ গ্রাম পঞ্চায়েতের বেলতাপাড়া এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তৃণমূল অভিযোগ পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সদস্য জয়ী হওয়ায় পঞ্চায়েত সদস্যকে ভয় দেখানোর জন্যই বিজেপি এই ঘটনা ঘটিয়েছে ।

তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য রামপ্রসাদ চৌধুরী জানান গতকাল রাতে তিনি বাজারে গিয়েছিলেন সেই সময় তাকে বিজিবির কিছু দুষ্কৃতী তাকে হুমকি দেয় এবং গভীর রাতে তার বাড়ির সামনে একটি বোমা বিস্ফোরণ করে এবং বাজারে একটি দোকানের সামনেও বোমাবাজি করে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে বিজেপি বোমাবাজি করেছে বলে তার অভিযোগ । যদিও বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির ৪ নং মন্ডল যুব মোর্চার সভাপতি উত্তম বর্মন বলেন‌ বিজেপি বোমা বন্দুকের রাজনীতি করে না। নিজেরাই নিজেদের বাড়ির সামনে বোম রেখে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে তৃণমূল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube