বীরভূম: জনমানবশূন্য হয়ে পড়েছে বীরভূমের সিদ্ধ পীঠ তারাপীঠ । আসছে না পর্যটক । দেখা মিলছে না মায়ের ভক্তদের । আর এই আবহে ফিরছে লকডাউনের স্মৃতি । সকাল থেকেই যে মন্দির চত্বর কেঁপে ওঠে ‘জয় মা তারা’ধ্বনিতে, এখন সেই স্থান কার্যত ভক্তশূন্য ।
তারাপীঠে বেশিরভাগ পর্যটকই ট্রেন পথ ধরেই আসেন । আর স্টেশনে নেমে যানবাহন ধরে যান মায়ের মন্দিরে । রামপুরহাট স্টেশনে এটাই ছিল নিত্য দিনের দৃশ্য ।
কিন্তু রামপুরহাট ও চাতরার মাঝে তৃতীয় লাইনের কাজের জন্য ইতিমধ্যে ১১ জোড়া মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে । বাতিল হয়েছে বর্ধমান–সাহেবগঞ্জ সহ বহু লোকাল ট্রেনও । একই সঙ্গে বদল করা হয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেনের রুট । তাই তারাপীঠে পর্যটক আসতে না পারায় ব্যাপক প্রভাব পড়েছে পর্যটন ব্যবসায় ।
তারাপীঠ মন্দিরকে ঘিরে যে সমস্ত স্টল রয়েছে তারা এখন ব্যাপক ক্ষতির মুখে পড়েছে । ক্ষতির মুখে পড়েছেন সকল ব্যবসায়ীরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

