যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র মৃত্যুর ঘটনার পরেই আবার একটি ছাত্রকে মারধর ও পা ভেঙ্গে দেওয়ার হুমকির অভিযোগ সামনে এল । এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল পাঁশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনা সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ে ।
হুমকির দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে । সুত্রের খবর ২৮ শে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যেতে অস্বীকার করা সহ বিভিন্ন অভিযোগে কলেজের ইংরেজি অনার্সের এক ছাত্র প্রদীপ কুমার ঘনাকে পা ভেঙ্গে দেওয়ার হুমকি দিল ছাত্র পরিষদের নেতারা । এই হুমকির কথোপকথন ভয়েস রেকর্ড করে সংবাদ মাধ্যমকে জানানোর পরই ফের হুমকি দেওয়া হয় তাঁকে ।
এই ঘটনার কথা কলেজের অধ্যক্ষ ও অ্যান্টি র্যাগিং কমিটিকে জানিয়েছেন ছাত্রটির বাবা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

