যাদবপুর কাণ্ডে ধৃত মুর্শিদাবাদের মেধাবী ছেলে

পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রামীন এলাকা থেকে পড়াশোনার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নিমতিতার কর্মকার পাড়ার ছেলে হিমাংশু কর্মকারকে । এক ভাই, এক বোন এবং মাকে নিয়েই সংসার ধৃত ছাত্রের । বাবার মৃত্যু হয়েছে দশ বছর আগে ।

স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্থানীয় স্কুলে পড়াশোনা করলেও ষষ্ঠ শ্রেণী থেকে মেধাবী হিমাংশুর পড়াশোনা শুরু হয় নবোদয় বিদ্যালয় থেকে । তারপর থেকেই এখনও পর্যন্ত বাইরেই পড়াশোনা করে যাচ্ছে হিমাংশু । জানা যায় তাঁর বড় দিদিও কলকাতায় পড়াশোনা করেন । হিমাংশুর মা স্থানীয় শেরপুর শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা । মধ্যবিত্ত পরিবারের সন্তান হিমাংশু কর্মকার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে মাস্টার ডিগ্রি সম্পন্ন করার পর সম্প্রতি মাস দুয়েক আগে পিএইচডিতে ভর্তি হন ।

শুক্রবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় হিমাংশুর গ্রেফতারের খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই এলাকায় যেন আলোড়ন তৈরি হয় । স্থানীয় বাসিন্দাদের দাবি, হিমাংশু খুব ভালো ছেলে; কিন্তু কিভাবে এই অঘটন ঘটে গেল তা তাঁরা জানেন না ।

এদিকে গ্রেফতারের পর থেকে সামশেরগঞ্জের নিমতিতার কর্মকারপাড়ায় অবস্থিত হিমাংশুর বাড়িতে তালা পড়েছে । জানা যাচ্ছে তাঁর মাও নেই সেই বাড়িতে । স্বাভাবিক কারণেই পরিবারের কোনও সদস্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই বিষয়ে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube