চোরা পথে ভারতে এসে গণধর্ষণের শিকার ৩ নাবালিকা

উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা মনটোপ্লা গ্রামে শুক্রবার রাতে একটি পোল্ট্রি ফার্মে তিন বাংলাদেশী নাবালিকাকে নিয়ে এসে রাখা হয় । অভিযোগ উঠছে গভীর রাতে এক নাবালিকার উপরে যৌন নির্যাতন শুরু করে চার যুবক । পরবর্তীতে তিন নাবালিকাই ওখান থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী গ্রামে এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয় ।

গ্রামের সাধারণ মানুষ এই ঘটনার কথা জানতে পেরেই বাগদা থানার পুলিশের কাছে খবর দেন । পুলিশ এসে তিন নাবালিকাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে । পরবর্তীতে চার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ । ধৃতদের নাম সনজ বৈরাগী, তাঁর বয়স ২২ বছর; প্রমথ মন্ডল, তাঁর বয়স ৩৪ বছর; হিরো দাস, তাঁর বয়স ২৩ বছর ও প্রদীপ বিশ্বাস, তাঁর বয়স ২২ বছর ।

পুলিশ সূত্রে খবর তিন নাবালিকা দালাল ধরে বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে প্রবেশ করে পরিচারিকার কাজে যাবে বলে এই দেশে এসেছিল । বাগদা থানার বানেশ্বরপুর বাজার থেকে তাদেরকে কলকাতা নিয়ে যাবার জন্য গাড়িতে করে নিয়ে মনটোপ্লা গ্রামে এই পোল্ট্রির ফার্মে নিয়ে আসে গাড়ির ড্রাইভার প্রমথ মন্ডল । জানা যাচ্ছে তারপরেই তাদের গণধর্ষণ করে ৪ যুবক । তিন নাবালিকাকে হোমে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ এবং অভিযুক্ত ৪ যুবককে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে বাগদা থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube