বারুইপুর: চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে গেল এক চোর । ধৃতের নাম সুরজিৎ হালদার । বারুইপুর আরওবি সংলগ্ন এলাকায় ঘটল এমনই এক ঘটনা ।
ইতিমধ্যেই জানা যাচ্ছে, এর আগেও সে একাধিকবার চুরি করেছে । তাঁর বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের । শনিবার সকালেও চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত যুবক, এমন্তাই জানা যাচ্ছে স্থানীয় সুত্রে ।
জানা যাচ্ছে ধরা পড়ার পর একটি ইলেকট্রিক পোস্টে বেঁধে বেধড়ক মারধরও করা হয় তাকে। মারধর করেন স্থানীয় বাসিন্দারা । পরে বারুইপুর থানার পুলিশ খবর পেয়ে এসে অভিযুক্তকে গ্রেফতার করে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

