যাদবপুর কাণ্ডে ধৃত নদিয়ার সাধারণ পরিবারের ছেলে

যাদবপুর ছাত্র-মৃত্যুর ঘটনায় শুক্রবার আরও তিনজন গ্রেফতার হয়েছে । ধৃত ওই তিনজনের মধ্যে একজন বর্তমান ছাত্রের নাম সত্যব্রত রায় । জানা যাচ্ছে তাঁর বাড়ি নদিয়ার হরিণঘাটা থানার সন্তোষপুরে ।

সত্যব্রত যাদবপুর বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্সের চতুর্থ বর্ষের ছাত্র । তার পরিবারের দাবি, সে নির্দোষ; সে যদি দোষী হলে ডিনকে ঘটনার আগে কেন ফোন করতে যাবে । পাশাপাশি জানা যাচ্ছে, সত্যব্রত খুব গরীব পরিবার থেকে উঠে আসা এক ছাত্র । সত্যব্রতর বিরুদ্ধে এমন অভিযোগ মেনে নিতে পারছেন না তার পরিবার ও আত্মীয়-স্বজনরা ।

শুক্রবার রাতে খবর শোনার পর থেকেই অনর্গল কেদে চলেছেন তাঁর বাবা । সামান্য রোজগারে রাস্তায় ফল ফেরি করে বেড়ানো তাঁর মা সেলাইয়ের কাজ করে কোন রকমভাবে সংসার চালান । তাঁদের আশা ছিল ছেলে যাদবপুরের বিশ্ববিদ্যালয় মত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হবে । কিন্তু এই ঘটনার পর তাদের চোখে আজ শুধুই জল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube