নন্দীগ্রামে তৃণমূল ব্লক সভাপতিকে মারধর, সহ দলীয় মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ। নন্দীগ্রামের সোনাচূড়া বাজারের ঘটনা। অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার বিজেপির।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ,নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ সোনাচূড়া বাজারে তার কর্মী সমর্থকদের নিয়ে সাংগঠনিক বৈঠক করছিলেন। সেই সময় অতর্কিতে কিছু বিজেপি কর্মী সমর্থক তাদের উপরে হামলা চালায়। তাতে তৃণমূলের এক মহিলা কর্মী লক্ষ্মী রায় সহ আরো এক তৃণমূল কংগ্রেস কর্মী গোবিন্দ সাহুকে বেধড়ক মারধর করা হয় এবং তারা আহত হন। লক্ষ্মী রায় অভিযোগ করছেন তার শীলতাহানি করা হয়েছে। দুজনকেই চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে ।বিজেপির পক্ষ থেকে তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি সাহেব দাস বলেন-বাপ্পাদিত্ত গর্গ ওখানে গন্ডগোল পাকিয়েছে, বাপ্পাদিত্য গর্গ শান্ত নন্দীগ্রামকে অশান্ত করতে চাইছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

