দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে প্রধান পদ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি সওকাতের! নব নির্বাচিত প্রধান ও উপপ্রধানদের এবার কড়া ভাষায় হুশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। নিজের সম্মান যদি বাঁচাতে চাও তাহলে কন্ট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ বন্ধ করো। কোন প্রধান যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাহলে তাঁকে প্রধান থেকে তাঁড়িয়ে দেবো। যত বড় প্রধান হোক না কেনো।।
বৃহস্পতিবার বৈকালে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে নবনির্বাচিত ভাঙড় ২ ব্লক অধীনস্থ নয়টি গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান ও গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বিশেষ আলোচনা করে সওকাত মোল্লা আরাবুল ইসলামরা । সংগঠনকে মজবুদ করার জন্য নির্দেশ দেন সওকাত আরাবুলরা । পরে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে কার্যত হুশিয়ারি দেয় সওকাত, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে কাউকে রেয়াত করা হবে বলে হুশিয়ারি দেয় সওকাত আরাবুলরা। পাশাপাশি যে সকল প্রধান – উপপ্রধান মহিলা তাঁদের দলীয় ও প্রশাসনিক মিটিং এ আসার কথা বলে উপস্থিত নেতৃত্ব।।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

