দলীয় কর্মসূচিতে পশ্চিমবঙ্গে এসেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । শনিবার কোলাঘাটে কর্মসূচী সেরে তিনি হাওড়ার দেউলটিতে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপধ্যায়ের বাড়িতে যান । সেখানে শরৎচন্দ্র চট্টোপধ্যায়ের আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি ।
পাশাপাশি সেখানে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি । এরপর তিনি শরৎচন্দ্র চট্টোপধ্যায়ের বসত বাড়ি ঘুরে দেখেন । শুধু তাই নয়, কথাশিল্পীর বাড়ি ছেড়ে যাওয়ার আগে সেই ভিটের মাটি সংগ্রহ করেন বিজেপির নেতা ।
এদিন এই বাড়ি ঘুরে দেখার পর জে পি নাড্ডা তার উপলব্ধি লিপিবদ্ধ করেন সেখানকার রেজিস্টার খাতায় । হাওড়ায় এদিন তার সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্য ও হাওড়া জেলা গ্রামীণ এলাকার নেতা কর্মীরা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

