।। স্বর্ণালী মান্না ।।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর পর পার হয়ে গিয়েছে একটি সপ্তাহ । ছাত্রের মৃত্যুকে নিয়ে রিপোর্ট চেয়ে পাঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । এই মর্মান্তিক ঘটনার জেরে মোট ১২টি প্রশ্নমালা পাঠিয়ে ২৪ ঘন্টার মধ্যে জবাব চাইল কমিশন । একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হল, উত্তর না পেলে নেওয়া হবে কড়া পদক্ষেপ!
বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে রহস্যজনকভাবে পড়ুয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে চেয়ে পাঠায় একাধিক রিপোর্ট । তবে সেই সব রিপোর্টে ঘোর অসন্তোষ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আধিকারিকরা । র্যাগিং ও হস্টেল সংক্রান্ত ১২টি প্রশ্নের তথ্য প্রমাণ সহ জবাব চেয়ে পাঠাল কমিশন । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে সেই সব প্রশ্নের জবাব দিতে হবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে । তা না হলে ধরে নেওয়া হবে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কিছু বলার নেই । এর ফলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয় কমিশনের পক্ষ থেকে ।
র্যাগিং নিয়ে চিরকালই করা মনোভাব ছিল ইউজিসি-র । এমনকি পড়ুয়ার মৃত্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতার স্বীকৃতি কেড়ে নেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল ইউজিসি-র পক্ষ থেকে । তাঁদের প্রশ্নঃ
১) ব্রশিয়রে অ্যান্টি র্যাগিং কমিটির নম্বর আছে?
২) পড়ুয়াদের দেওয়া এমারজেন্সি ফোন নম্বরের তালিকা
৩) র্যাগিং করলে কী শাস্তি? তাতে পড়ুয়াদের স্বাক্ষর করা হফনামা
৪) র্যাগিং করলে কী শাস্তি? তাতে অভিভাবকদের স্বাক্ষর করা অতিরিক্ত হুফনামা
৫) পড়ুয়া হোস্টেলে থাকলে, তাঁর ও অভিভাবকদের স্বাক্ষর করা অতিরিক্ত হুফনামা
৬) নিহত ছাত্র ও তাঁর অভিভাবকদের স্বাক্ষর করা হফনামা
৭) র্যাগিং-এর বিষয়ে আলোচনা
8) ফ্রেশার ও সিনিয়রদের নিয়ে জয়েন্ট সেশন
৯) ফ্রেশার ও সিনিয়রদের নিয়ে যৌথ কর্মশালা
১০) প্রতি ফ্রেশারের ফ্যাকাল্টি মেম্বার ছিল? তাঁরা সারপ্রাইজ ভিজিট করতেন?
১১) ফ্রেশারদের পৃথক হস্টেল ছিল? সেখানে সিনিয়রদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল?
১২) ১৫ ডিন অন্তর ফ্রেশারদের নিয়ে সমীক্ষা করা হয়েছে?
আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই প্রশ্নগুলির উত্তর না দিলে কড়া পদক্ষেপ নেবে ইউজিসি । যার জেরে বন্ধ হয়ে যেতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুদান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

