যাদবপুর কাণ্ডে ডায়রি থেকে উদ্ধার আরও তথ্য!

।। স্বর্ণালী মান্না ।।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য । বেশ কয়েকদিন আগে হোস্টেলের একটি রুম থেকে উদ্ধার হয়েছিল ছাত্রের নাম লেখা একটি ডায়রি । সেই ডায়রির একটি পাতায় পাওয়া যায় ডিনকে লেখা এক চিঠি । এবার জানা যাচ্ছে, সেই ডায়রির একটি পাতায় পাওয়া গিয়েছে নিহত ছাত্রের নামের একাধিক স্বাক্ষর!

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সেই স্বাক্ষর করা হয়েছিল নিহত ছাত্রের স্বাক্ষর অনুশীলন করার উদ্দেশ্য করেই । এখন তদন্তকারী আধিকারিকরা জানতে মরিয়া কে অথবা কারা নিহত ছাত্রের স্বাক্ষর নকল করার চেষ্টা চালাচ্ছিল? উপরন্তু কী দরকার পড়েছিল তাঁর স্বাক্ষর নকল করার?

এর আগে তদন্তে উঠে আসে ডিনকে উদ্দেশ্য করে লেখা এক চিঠি । মৃত ছাত্রের পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী ডায়রি নিহত ছাত্রের হলেও, চিঠির হাতের লেখা তাঁদের ছেলের নয়; তবে সেই চিঠিতে স্বাক্ষর তাঁদের ছেলেরই । এই বিষয়ে প্রশ্ন ওঠে তাহলে কেউ কি চিঠিটি লিখে নিহত ছাত্রকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেয়? কারণ ওই চিঠিতে অন্য এক পড়ুয়ার নামও উল্লেখ করা রয়েছে । তাহলে কি সেই পড়ুইয়াকে ফাঁসাতে বা তদন্তের মোড় ঘোরাতেই এই পদক্ষেপ? তদন্তে নেমে হস্তলিপি বিশারদকে দিয়ে হাতের লেখা পরীক্ষাও করে দেখা হচ্ছে ।  

এখনও পর্যন্ত এই ঘটনার তদন্তে নেমে মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের মধ্যে রয়েছে ৪ জন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া ও বাকি ৫ জন বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পাঠরত ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube