বুধবার চ্যাটার্জিহাট থানা এলাকার ওলাবিবিতলা বেজপুকুরে তলিয়ে গেল এক কলেজ পড়ুয়া । এদিন স্থানীয়রা জানান বুধবার এই পুকুরে স্নান করতে নামে বেলতলা এলাকার বাসিন্দা সৌমুব্রত দাস । এক প্রত্যক্ষদর্শী বৃদ্ধা তাকে তলিয়ে যেতে দেখে চিৎকার শুরু করেন । এরপর তাকে আর জলের উপরে দেখা যায়নি । বুধবার চ্যাটার্জিহাট থানা এলাকার ওলাবিবিতলা বেজপুকুরে ঘটে গেল এমনই এক মর্মান্তিক ঘটনা ।
দুর্ঘটনার খবর প্রকাশ হলে স্থানীয়রা ছুটে যান পুকুর পাড়ে । এলাকার প্রাক্তন কাউন্সিলার জানান, এই খবর পেয়ে স্থানীয় ক্লাবের সদস্যদের পুকুরে নামানো হয় খোঁজ চালানোর জন্য । সেই সঙ্গে পুলিশকে এবং জেলেদেরও খবর দেওয়া হয়, শুরু করা হয় তল্লাশি ।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় ওই যুবককে অচৈতন্য অবস্থায় জলের ভেতর থেকে উদ্ধার করতে সক্ষম হন স্থানীয়রা । উদ্ধার করে তাকে পাঠানো হয় হাওড়া হাসপাতালে । স্থানীয় বাসিন্দারা জানান, ওই যুবক হাওড়ার নরসিংহ দত্ত কলেজের প্রথম বর্ষের ছাত্র । মাঝে মধ্যেই সে তাদের বন্ধুদের সঙ্গে স্নান করতে নামত পুকুরে । তবে এদিন বন্ধুরা পথে থাকলেও তাকে স্নান করতে বারণ করেছিল বলে দাবি করে এক বন্ধু ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

