নেশা মুক্তি কেন্দ্রে প্রাণ গেল রোগীর!

আবারও রোগীর মৃত্যু হল দাসনগর নেশা মুক্তি কেন্দ্রে । মঙ্গলবার রোগী মৃত্যুর ঘটনায় পরিবারের তরফের নির্দিষ্ট অভিযোগে ওই কেন্দ্রের মালিক সহ ৬ জনকে গ্রেফতার করেছে দাসনগর থানার পুলিশ । বৃহস্পতিবার তাদের হাওড়া আদালতে পেশ করা হয় ।

উল্লেখ্য, ১৫ ই আগস্ট শুভজিৎ ঘরামিকে ভর্তি করা হয় দাসনগর নেশা মুক্তি কেন্দ্রে । সেদিন রাতেই তাকে বেশ কয়েকজন মিলে বেধড়ক মারধর করে । গোটা ঘটনার ধরা পড়ে সেখানকার সি সি ক্যামেরায় । রাতে সেই রোগীর মৃত্যু হয় বলে জানা যায় ।

ঘটনার প্রকাশ পেলে দাসনগর থানার পুলিশ গতকালই মালিক সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় । মৃতের পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয় । তার পরিপ্রেক্ষিতে তদন্তের পর আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ । এই ঘটনায় মালিক সহ মোট গ্রেপ্তার হয় ছয়জন । আজ তাদের হাওড়া আদালতে পেশ করা হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube