পঞ্চায়েতে বোর্ড গঠন করাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, নিহত ১!

স্বরূপনগর কৈজুরী গ্রাম পঞ্চায়েতে গত ১৫ই আগস্ট রাতের বেলা এক তৃণমূল কর্মী সমীরণ মন্ডলের বাড়িতে চড়াও হয় বিরোধীরা । তাকে বেধড়ক মারধর করা হয়; একই সাথে তার পরিবারের তিনজনকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে ।

ঘটনাটি স্বরূপনগর কৈজুরী গ্রাম পঞ্চায়েতের ভাদুরিয়া গ্রামে ঘটেছে । সমীরণ মন্ডলের অভিযোগ পরিকল্পিতভাবে তাকে খুন করতে আসা হয়েছিল । সমীরণ মন্ডলকে বেধড়ক মারধর করা হয় সেদিন । তার স্ত্রী বাধা দিতে এলে, তাদেরকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে । পাশাপাশি, ঘটনার খবর পেয়ে তাঁর বাবা গোবিন্দ মণ্ডল আটকাতে গেলে তাকেও এদিন মারধর করা হয় ।

লোহার রড দিয়ে মেরে সমীরণের মাথা ফাটিয়ে দেওয়া হয় । পাশাপাশি ৭২ বছর বয়সী তাঁর বাবা গোবিন্দ মন্ডলকেও বেধড়ক মারধর করা হয় । তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে পাঠান; তারপর ওখান থেকে স্থানান্তরিত করে অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয় । সেখানেই বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ তার মৃত্যু হয় ।

তাঁর মৃত্যু ঘিরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে । এলাকায় রয়েছে চাপা উত্তেজনা । তবে এই ঘটনায় স্বরূপনগর থানায় অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ ।

অন্যদিকে জানা যাচ্ছে, কৈজুরী গ্রাম পঞ্চায়েতের ভাদুরিয়া গ্রামে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করে । রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে ১৫ ই আগস্ট তৃণমূল কর্মী সমীরণ মন্ডলের বাড়িতে হামলা চালায় তৃণমূল, বিজেপি, সিপিএম, ও কংগ্রেস সমর্থিত জোট । এই ঘটনায় পরিবারের তরফ থেকে বিরোধীদের সুজিত মন্ডল নির্দল, অর্জুন মন্ডল বিজেপি, অরুন মন্ডল বিজেপি, অসীম মন্ডল সিপিএম, মোট ১১ জনের নামে অভিযোগ দায়ের করা হয় স্বরূপনগর থানায় । এ ঘটনায় পুলিশ মোট তিন জনকে গ্রেফতার করে । এদেরকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube