আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের হদিস নরেন্দ্রপুরে । ঘটনায় গ্রেফতার এক । ধৃতের নাম আব্দুল রহমান । তার কাছ থেকে উদ্ধার মোট ৩৪টি নামী-দামী সংস্থার মোবাইল । ধৃতকে আজ বৃহস্পতিবার বারুইপুর আদালতে পেশ করা হবে । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে নরেন্দ্রপুর থানার পুলিশ ।
পুলিস সুত্রে জানা গিয়েছে নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা কর্পোরেট সংস্থায় কর্মরত এক আধিকারিকের আইফোন চুরি যায় । ঘটনাটি ঘটে বুধবার । গতকালই তিনি থানায় অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ আইফোন ট্র্যাক করে ও সোর্স মারফত আব্দুলের হদিস পায় । তার সন্ধানে নরেন্দ্রপুর থানা এলাকার গ্রীনপার্কে যায় পুলিশ । জানা যায়, বিগত দু’মাস ধরে একটি বাড়ি ভাড়া থাকছিল আব্দুল । তার আসল বাড়ি বারুইপুর থানা এলাকার বৃন্দাখালীর পশ্চিমপাড়ায় । তার কাজ ছিল বাসে ও ট্রেনে মোবাইল ছিনতাই করা । কাজের সুবিধার জন্যই গ্রীনপার্ক এলাকায় বসবাস শুরু করে সে ।
বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে । তিনি আরও বলেন চোরাই মোবাইল আব্দুল নিউমার্কেট এলাকায় দিয়ে আসত । সেখান থেকে মোবাইল চলে যেত বাংলাদেশে । এই ঘটনায় আরও অনেকে জড়িত বলে জানিয়েছেন তিনি । আব্দুলকে জিজ্ঞাসাবাদ করেও বেশ কিছু তথ্য ও নাম সামনে এসেছে । তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বারুইপুর পুলিশ জেলার ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ মোহিত মোল্লা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

