বিজেপি কর্মীর উপর শাসকদলের হামলা!

পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও এখনও অব্যাহত ভোট পরবর্তী হিংসা । বুধবার বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়ে বিজেপি কর্মী ও তার পরিবারের লোকজনকে ব্যাপক মারধর করা হল । এমনই অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে । পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নম্বর ব্লকের মহম্মদপুর গ্রামের ঘটনা ।

এদিন মারধরের ঘটনায় আহত তিন বিজেপি কর্মীকে গভীর রাতে আনা হয় ভগবানপুর গ্রামীণ হাসপাতালে । প্রাথমিক চিকিৎসার পর তাদের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর । পঞ্চায়েতের বোর্ড গঠন পর্বত সমাপ্ত হওয়ার পরেও নতুন করে রাজনৈতিক হিংসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভগবানপুর থানায় এলাকায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube