প্রকাশ্যে চলে এল বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব

বুধবার বসিরহাটের জেলা সভাপতি তাপস ঘোষের অপসারণের দাবিতে জেলা পার্টি অফিসে প্ল্যাকার্ড হাতে মিছিল করে এসে বিক্ষোভ দেখাল বিজেপির একাংশ । এদিন তাদের দাবি, তাপস ঘোষ বিভিন্ন প্রোমোটিং ব্যবসার সঙ্গে জড়িত এবং বিরোধী দলের সাথে তাঁর গভীর যোগাযোগ রয়েছে ।

আর ঠিক এই  কারণে দলের সাধারণ কর্মীদের কথা বা সমস্যা তিনি শোনেন না বা কোনরকম সহযোগিতা করে না তাঁদের সঙ্গে । সেই কারণে তার অপসারণের দাবিতে এই বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা ।

ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়ে কোন সুরাহা না হওয়ায় বুধবার এই বিক্ষোভ শুরু করেন তাঁরা । বিক্ষোভ দেখাতে এসে দলীয় পার্টি অফিসে বিজেপির কর্মীদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube