যাদবপুর কাণ্ডে নিহত ছাত্রের বাড়িতে যান রাজ্য সরকারের একটি প্রতিনিধি দল । সেই দলে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ কাকলী ঘোষ দস্তিদার এবং তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্রের বাড়িতে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালকে আক্রমণ করে বলেন, ‘সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ওনার তালুক হবে,তিনি একজন তালুকদার হইতে চাইছেন । এই ধরণের মানসিকতা যদি বন্ধ না হয় তাহলে ছোট ছোট ধ্বংসস্তূপ হবে, ছোট ছোট অগ্নি বিকিরণ ঘটতে থাকবে । আমি এখনও মহামহীম রাজ্যপালকে বলব ওনার সুমতি হোক, বোধোদয় হোক, শুভ বুদ্ধির উদয় হোক । যারা সন্তানকে হারালেন তাদের দিকে তাকিয়ে অন্তত যদি কিছু মানবিকতা আপনার অবশিষ্ট থাকে তা ফিরিয়ে আনুন’ । বিজেপির নির্দেশে রাজভবন থেকে কলকাঠি নেড়ে বিশ্ববিদ্যালয়গুলি রাজ্যপাল কুক্ষিগত করতে চাইছেন বলেও অভিযোগ করেন ব্রাত্য বসু ।শোকাহত বাবা মায়ের সঙ্গে কথা বলে, শিক্ষামন্ত্রী আশ্বাস দেন, ছেলের মৃত্যুর বিচার তাঁরা নিশ্চয় পাবেন ।
অন্যদিকে নিহত ছাতের প্রতিবেশীরা দোষীদের শাস্তির দাবিতে এদিন বিশ্ববিদ্যালয় ক্যামপাসে মিছিল করেন । তাঁদের হাতে ছিল নিহত ছাত্রের ছবি ও প্ল্যাকার্ড । একই সঙ্গে তাঁরা তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি জানান । মুখে কালো কাপড়, বুকে কালো ব্যাজ লাগিয়ে উপাচার্যের কাছে ডেপুটেশন জমা দেন তাঁরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

