আসানসোল, পশ্চিম বর্ধমান: যাদবপুর কাণ্ডে এখনও পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হওয়া ৯ জনের মধ্যে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ বর্ষের ছাত্র মোহম্মদ আসিফ আনসারী । তার বাড়ি আসানসোল রেলপাড়ের কেটি রোড এলাকায় ।
সুত্র মারফত জানা গিয়েছে, ধৃত পড়ুয়ার বাবা আফজল আনসারী কাপড় ফেরি করে বেড়ান । তাঁর মা ইশরত পারভিন একজন গৃহবধু । ছেলের গ্রেফতারির খবর পেয়ে একাধিকবার জ্ঞান হারিয়েছেন তিনি । আফজলের রয়েছে তিন ছেলে ও এক মেয়ে । পড়াশোনায় ভালো আসিফ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলে তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেন তাঁর পরিবারের সদস্যরা ।
কিন্তু যে ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে ধন্দ্বে রয়েছেন তার আত্মীয়-স্বজনরা । বরাবর পরোপকারী আসিফ ঘটনার দু’দিন পরেই বাড়ি ফিরে আসে । বিশ্ববিদ্যালয় থেকে বার বার ফোন আসায় গত দু’দিন আগেই সে যাদবপুর রওনা দেয় । গ্রেফতারের খবর শুনে তার বাবা-মা ইতিমধ্যেই কলকাতা রওনা দিয়েছেন । যদিও স্বপ্নদ্বীপকে সে সাহায্য করেছিল বলে বাড়িতে জানিয়েছিল আসিফ । আসিফ স্বপ্নদ্বীপের মৃত্যুতে কোনভাবেই জড়িত নয় বলেই বিশ্বাস তার আত্মীয়দের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

