কোচবিহার: গবাদিপশু জমিতে ধান খাওয়াকে কেন্দ্র করে বচসা আর সেই বচসা থেকে চলল গুলি । এমনকি গুলি চলার ঘটনায় গুলিবিদ্ধ হলেন এক মহিলা । ঘটনাটি ঘটে শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের পাঠানটুলি এলাকায় ।
স্থানীয় সূত্রের খবর ভেড়া ধান খেত খাওয়া নিয়ে দুই প্রতিবেশীর ঝামেলায় এই গুলি চলার ঘটনাটি ঘটে । রোশনা বিবি নামে এক মহিলার পায়ে গুলি লাগে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ ।
পাশাপাশি আহত মহিলাকে স্থানীয়রা উদ্ধার করে শীতলকুচি ব্লক হাসপাতালে নিয়ে যান । প্রাথমিক চিকিৎসার পর কোচবিহারে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক । ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

