যাদবপুর ছাত্র মৃত্যু কান্ডে এগরা থেকে গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সপ্তক কামিল্যা । সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, কলেজ ক্যাম্পাসে ছাত্রের মৃত্যুর পর, এই সপ্তক কামিল্যা হোস্টেল ছেড়ে পালিয়ে যায় । তারপরই সপ্তককে এগরা থেকে গ্রেফতার করে পুলিশ । সপ্তকের বাড়ি এগরার ৬ নং ওয়ার্ডে ।
ধৃত সপ্তক কামিল্যার জ্যাঠতুতো দাদা সৌরেন্দ্র কামিল্যার বলেন, ভাইয়ের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই । এমনকি গ্রেফতার সম্পর্কে তিনি কিছুই জানেন না । পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে লালবাজার ও যাদবপুর থানার একটা যৌথ তদন্তকারী দল সপ্তকের বাড়িতে এসে তাকে নিয়ে যায় । সব মিলিয়ে যাদবপুরকান্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুর ঘটনায় আগেই গ্রেফতার হয়েছিল সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনী । তারপর আরও দু’জনকে গ্রেফতার করা হয় । বুধবার আরও ৬ জনকে গ্রেফতার করা হয় । যাদের মধ্যে তিন জন প্রাক্তনী ও তিন জন বর্তমান পড়ুয়া রয়েছে । গ্রেফতার হওয়া ৬ জনের মধ্যে রয়েছে এই এগরার সপ্তক কামিল্যা । সপ্তক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকত । স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুর পরে সে বাড়ি ফিরে আসে বলে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

