যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসছে না ইউজিসির প্রতিনিধিদল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর পর কেটে গিয়েছে বেশ কিছু দিন । এখনও তাঁর মৃত্যুর কিনারা করে উঠতে পারেনি কলকাতা পুলিশ । চলছে তদন্ত, চলছে জিজ্ঞাসাবাদ ।

বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল ইউজিসির প্রতিনিধি দলের । তবে বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসছে না ইউজিসির প্রতিনিধিদল। জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।

স্বপ্নদ্বীপের রহস্যজনক মৃত্যুর পর অ্যান্টি রাগিং কমিটির রিপোর্ট ইউজিসির কাছে সোমবার পাঠিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই রিপোর্ট পেয়ে সন্তুষ্ট ইউজিসি, জানিয়েছেন স্নেহমঞ্জু বসু । তাই আপাতত যাদবপুর আসছে না ইউজিসির প্রতিনিধি দল। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রতিমুহূর্তের রিপোর্ট সময়ে সময়ে পাঠাতে হবে ইউজিসিকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube