মঙ্গলবার সন্ধ্যা নাগাদ আচমকাই শাসকদলের দু’পক্ষের মধ্যে গুলি বোমাবাজি শুরু হয় ইসলামপুরে । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে শুরু হয় ব্যাপক সংঘর্ষ । গত রাতে গুলি চালানোর ঘটনায় এখনও পর্যন্ত ঘটনাস্থলে পড়ে রয়েছে কার্তুজের খোল । ঘটনাস্থলে গতকাল রাতে পুলিশ থাকলেও সকাল থেকে পুলিশের দেখা নেই সংঘর্ষের স্থানে ।
আজ বুধবার গোটা ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ । মাটিতে পড়ে রয়েছে রক্তের দাগ । আর এই ঘটনার জেরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠছে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান পন্থী নির্দলের বিরুদ্ধে ।
এই ঘটনায় মোট ২২ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সুত্রে দাবি । তাদের মধ্যে ১ জনকে উত্তরবঙ্গ মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে । আরও ৪ জনের আঘাত গুরুতর বলেই খবর । এখন ইসলামপুর হাসপাতালে ১৮ জন চিকিৎসারত অবস্থায় রয়েছেন । ৩ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । সূত্রের খবর, এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে । তবে পুলিশের তরফ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

