তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে শুরু হয় ব্যাপক সংঘর্ষ । যার জেরে চলল গুলি । মঙ্গলবারের এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ১৪ জন । একাধিক গুলিবিদ্ধদের ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়েছে । ইসলামপুর থানার কমলাগাও সুজালি গ্রাম পঞ্চায়েতের আতালডাঙ্গী হাট এলাকায় মঙ্গলবার সন্ধ্যা নাগাদ আচমকাই দু’পক্ষের মধ্যে গুলি বোমাবাজি শুরু হয় বলে স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে ।
এই ঘটনায় যদিও ইসলামপুর মহকুমা হাসপাতালে আসা জেলা পরিষদের বিজয়ী তৃণমূল প্রার্থী মৌসুমী খাতুনের স্বামী জাহিদুল হকের আহত অনুগামীরা কমলাগাও সুজালির অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ইসলামপুর থানার পুলিশ ।
এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে গত রাতের ঘটনায় মোট ২২ জন গুলিবিদ্ধ হয়েছেন । তাদের মধ্যে ১ জনকে উত্তরবঙ্গ মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে । আরও চার জনের আঘাত গুরুতর বলে খবর পাওয়া গিয়েছে । এখন ইসলামপুর হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন বলেই জানা যায় ।পাশাপাশি জানা যাচ্ছে ৩ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ।
এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে ।এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করার খবর পাওয়া গিয়েছে । তবে এখনও পর্যন্ত এই বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

